রবিবার, ২২ মার্চ ২০২৬

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কর্মসূচি

“মিরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মিছিলটি মিরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।

 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নির্বাচনী সমন্বয়ক ও চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নূরুন নবী।

 

বিশেষ অতিথি ছিলেন, পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্যাহ মামুন, ছাত্রশিবির উপজেলা সভাপতি সাকিব হোসাইনসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি অধ্যক্ষ নূরুন নবী বলেন, জামায়াতের ৫ দফা মেনেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা অধিকাংশ রাজনৈতিক দলেরও দাবি। আজ যারা পি আর না বুঝার ভান করছে, তারাই একদিন তত্ত্বাবধায়ক সরকার না বুঝার কথাও বলেছিল। তিনি এডভোকেট সাইফুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লার সমর্থনে কাজের গতি বাড়াতে সবাইকে আহ্বান জানান।”

 

বিশেষ অতিথি মাওলানা শিহাব উদ্দিন বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। জনগণের দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।”

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্যাহ মামুন বলেন, “জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসন টিকবে না।”

“যুব সমাজকে সঙ্গে নিয়ে এই আন্দোলন সফল করতে হবে। গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা রাখবে।”

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন

জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলার জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং...

নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় নিজামপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ

মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট...

হাফেজ মাওলানা শোয়াইব এর মালয়েশিয়া  সফর

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দারুল উলুম মাদ্রাসা ও দারুল হুদা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক  হাফেজ...