বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র‍্যালিতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তাহের এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর শাখার অফিস সম্পাদক তানভির ফুয়াদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি আশরাফ উদ্দীন। র‍্যালির সার্বিক সঞ্চালনায় ছিলেন সীতাকুণ্ড দক্ষিণ শাখার সেক্রেটারি আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উত্তর শাখার সভাপতি- আব্দুর রহমান, মধ্যম শাখার সভাপতি- বেলাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য সাইকেল র‍্যালিটি সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সীতাকুণ্ড উপজেলা সদর প্রদক্ষিণ করে উত্তর বাইপাস হয়ে পৌরসভা এলাকায় গিয়ে সমাপ্ত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশপ্রেম, নৈতিকতা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

নিজামপুর সরকারী কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত 

মিরসরাই উপজেলার নিজামপুর সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ৫০০ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ...

আরও পড়ুন