রবিবার, ২২ মার্চ ২০২৬

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় একটি স্বার্থান্বেষী মহল এ ঘটনার পেছনে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হুমকির ঘটনায় বিপ্লবের আত্মীয় ও ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ মেহেদী হাসান বাদী হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে বলা হয়েছে, বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে গুলশানের বাসায় অবস্থানকালে মোহাম্মদ আবুল খায়ের (৫৬) হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বিপ্লবকে এলাকায় গেলে ‘খুন করে ফেলা হবে’ বলে হুমকি দেন। অভিযুক্ত আবুল খায়ের চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো সওদাগর পাড়ার আবদুল হাইয়ের ছেলে।

জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে মেহেদী হাসান বিপ্লব নিয়মিত ফটিকছড়িতে যাতায়াত করেন এবং স্থানীয় সামাজিক উদ্যোগেও যুক্ত থাকেন। তিনি জানান, এসব সামাজিক কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় কিছু ব্যক্তি তাঁর প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে।

বিপ্লব  বলেন, “আবুল খায়েরের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। বুধবার তিনি ফোন দিয়ে এলাকার কিছু সামাজিক কার্যক্রম তাঁর মাধ্যমে করতে বলেছিলেন। এতে অসম্মতি জানালে তিনি আমাকে এলাকায় গেলে মেরে ফেলার হুমকি দেন।” তিনি জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন।

জিডির বিষয়ে জানতে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন