রবিবার, ২২ মার্চ ২০২৬

“মিরসরাইয়ে মোবাইল কোর্টে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে উত্তরা বাস স্ট্যান্ডের পিছনের শেড ও পরিত্যক্ত স্থাপনায় মাদকদ্রব্যবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য পাঠালে সকলের নজরে আসে।

জানাগেছ, রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) রাতে এই অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। অভিযানে প্রসিকিউশন ইন্সপেক্টর মাদকদ্রব্য অধিদপ্তরের মোঃ মিজান ও তার টিম সহযোগিতা করেন।

অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তির আচরণের অপরাধে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন,মো: শাহাদাত (৪৫), পিতা- মৃত সিদ্দিকুর রহমান, মো: শাহেদ (২২), পিতা- মো: সোহেল, মো: সাগর (২২), পিতা- মৃত জসিম উদ্দিন।

তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া উক্ত স্থানে ফেলে রাখা অবস্থায় মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায়, যা পরবর্তীতে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন,
“জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে এমন অপরাধ কোনভাবেই সহ্য করা হবে না। নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।”

মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মিজান বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন

জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলার জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং...

নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় নিজামপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ

মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট...

হাফেজ মাওলানা শোয়াইব এর মালয়েশিয়া  সফর

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দারুল উলুম মাদ্রাসা ও দারুল হুদা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক  হাফেজ...