বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা চীনের উদ্যোগে নয়: তৌহিদ হোসেন

প্রকাশিত :

লোককন্ঠ ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতার সঙ্গে চীনের ত্রিপাক্ষিক উদ্যোগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

সংবা্দ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, পাকিস্তানের সঙ্গে সম্প্রতি যে বৈঠক ও দেশটির মন্ত্রীদের সফরের ধারাবাহিকতা শুরু হয়েছে, তা কি চীন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপাক্ষিক কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট?

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, একেবারে এক শব্দে বললে- না। সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ চীনের ত্রিপাক্ষিক প্রস্তাবের কারণে নয়।

তিনি জানান, ত্রিপাক্ষিক ব্যবস্থায় চীনের উৎসাহ আছে, পাকিস্তানেরও আগ্রহ আছে। কিন্তু আমরা বলেছি, ঠিক ত্রিপক্ষিক নয়, আপনারা চাইলে চতুর্পাক্ষিক করেন। আরও দেশকে নিয়ে আসুন, আমরা একসঙ্গে বসি।

তৌহিদ হোসেন আরও বলেন, আমাদের অবস্থান এখনো একই আছে এবং তারা সেটা কগনিজেন্সে নিয়েছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো উদ্যোগ হতে পারে।

বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে গত জুনে চীন ত্রিপক্ষীয় এক ‘অনানুষ্ঠানিক আলোচনা’র আয়োজন করেছিল। ১৯ জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ওই ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন

আজ ১৩ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব ব্যর্থতা দিবস

সাফল্যের জয়গান তো সবাই গায়, কিন্তু ব্যর্থতার গল্পগুলো প্রায়শই আড়ালে থেকে যায়। অথচ প্রতিটি...

আজ ১৩ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব ব্যর্থতা দিবস

সাফল্যের জয়গান তো সবাই গায়, কিন্তু ব্যর্থতার গল্পগুলো প্রায়শই আড়ালে থেকে যায়। অথচ প্রতিটি...

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচনে চলছে ভোটগ্রহণ, প্রার্থী হলেন যারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ হলো ‘আমির’। বর্তমানে দলটির আমির হিসেবে দায়িত্ব পালন...