রবিবার, ২২ মার্চ ২০২৬

জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ৫ আসামী গ্রেফতার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, চুরি, ডাকাতি ও মারামারি মামলার মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম. আবদুল হালিম এর নেতৃত্বে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাতভর থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টা ২৫ মিনিটে অভিযান চালিয়ে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে শরীফুল ইসলাম (২৪) এর কাছ থেকে ১২ পিস ইয়াবা ও মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে মো. সুমন (২৫) এর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

অন্যদিকে, এসআই (নিঃ) মোস্তাকিম হোসাইন রাত ১২টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার ডাকাতির প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামী আইনুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেন।

এছাড়া, এসআই (নিঃ) হান্নান আল মামুন পুনরায় রাত ১টা ২০ মিনিটে পৃথক অভিযানে মারামারি মামলার সন্দিগ্ধ আসামী দিদার হোসেন (১৯) কে এবং এসআই (নিঃ) আমিনুল ইসলাম রাত ১টা ৩০ মিনিটে চুরির মামলার আসামী দিদার হোসেন (২৯) কে গ্রেফতার করেন।

পুলিশ জানায়–গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি এম. আবদুল হালিম বলেন–জোরারগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে। চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন