রবিবার, ২২ মার্চ ২০২৬

মীরসরাইয়ে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রীনা আক্তার (২৯) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রীনা আক্তার জাতীয় অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত খাইশি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই ইউনিয়নের ভেড়াখোলা (মজুমদার বাড়ি) গ্রামের আবু তাহের ও জোৎস্না বেগমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্বামী আলমগীর হোসেন (৩৩) একই গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার সিদলাই ইউনিয়নের লাড়ুটো (সৈয়দ আলী বাড়ি) এলাকার শরাফত আলী ও মিলন আক্তারের ছেলে। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ৩০ মিনিটের দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আলমগীর তার স্ত্রী রীনা আক্তারকে বেদম মারধর করেন। এতে রীনা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং স্বামী আলমগীর হোসেনকে আটক করে।

এ বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন–ঘটনার পরই অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহজনিত ঘটনা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন