বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরীর মতবিনিময়

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের মনোনয়ন প্রত্যাশী আবদুল আউয়াল চৌধুরীর সাথে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কুশল বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল চৌধুরী বলেন—“বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনা হবে। শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর, তাই তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন“বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় শিক্ষাব্যবস্থার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়িত করতে পারলেই আমরা একটি শিক্ষিত, দক্ষ ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে পারবো। আগামী প্রজন্মের জন্য একটি শিক্ষাবান্ধব রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।”

সভায় আরও বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক বাহার, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবদুর রহিম, ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মাহাবুবুল আলম চৌধুরী মানিক, জাতীয়তাবাদী শ্রমিক দল মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক শামসুল হুদা খানসাব, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম, যুবদল নেতা হারুন উর রশিদ, বিএনপি নেতা এমরান মেম্বার, যুবদল নেতা সাইফুল ইসলাম এবং ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নই একমাত্র পথ।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন