বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মীরসরাইয়ে এক রাতে গরু, ল্যাপটপ, টাকা ও মোটরসাইকেল উধাও

একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মতে একাধিক স্থানে সংঘবদ্ধ চোরের দল একযোগে চুরির ঘটনা ঘটিয়েছে। উপজেলার বড় কমলদহ ডাকঘর এলাকায় বুড়া হুজুরের মাজার সংলগ্ন ‘এনএস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার’-এ ভেন্টিলেটর ভেঙে ঢুকে চোরেরা ৫টি ল্যাপটপ, প্রায় ৬০ হাজার টাকা ও ওয়াইফাই সরঞ্জাম নিয়ে যায়।

একই রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু মিঝি বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সোমবার রাত ৩টার দিকে তিনজন চোর সিকল কেটে একটি ডিসকাভার মোটরসাইকেল (চট্ট মেট্রো-হ ২০-৫২০৩) চুরি করে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

অপরদিকে, জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলমের ২টি, জসিম উদ্দিনের ১টি ও রেজাউল করিমের ২টি—মোট ৫টি গরু একই বাড়ির আলাদা গোয়ালঘর থেকে চুরি হয়। এছাড়া বারইয়ারহাট মধ্যম জামালপুরের জালাল আহম্মদের বাড়ি থেকে একটি টিউবওয়েল চুরি হয়েছে।

এর আগের দিন রবিবার রাতে পৌর সদরের এনজিও প্রতিষ্ঠান ইপসা কার্যালয় থেকেও ৩টি মোটরসাইকেল চুরি হয়। ঘটনাগুলোর সবকটিই সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও এখনো কোনো চোরকে গ্রেপ্তার বা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে মীরসরাই উপজেলায় একটির পর একটি চুরির ঘটনা ঘটলেও পুলিশের তেমন ভূমিকা নেই। স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ, ঘরবাড়ি, মোটরসাইকেল—কিছুই রেহাই পাচ্ছে না চোরদের হাত থেকে। অনেক সময় ভুক্তভোগীরা আইনি ঝামেলার ভয়ে থানায় লিখিত অভিযোগও দেন না, ফলে তদন্তও হয় না।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন–অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। অনেক সময় ভুক্তভোগীরা মামলা না করায় তদন্তে সীমাবদ্ধতা থাকে। আমরা নিয়মিত অভিযানে আছি।”

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন–শুধু মীরসরাই নয়, সারাদেশেই চুরি বেড়েছে। জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল, তারপরও টহল চলছে। স্থানীয় তরুণরা পালাক্রমে পাহারা দিলে অনেক চুরি প্রতিরোধ করা সম্ভব।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন