রবিবার, ২২ মার্চ ২০২৬

এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের সংঘর্ষ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন কালবেলার প্রতিনিধি সাংবাদিক বাদল হোসেন।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে– জীবন হামিদ এবং শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে প্রেমিকাকে নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন।

ভুক্তভোগী সাংবাদিক বাদল হোসেন বলেন–রোববার সন্ধ্যায় পৌরসভার পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে আমি মোবাইলে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় ৫-৭ জন আমাকে ঘিরে ধরে আমার মোবাইল ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করে।’

এ ঘটনায় জেলার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন–খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন