বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মিঠানালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক,কাজী তানযিম ইবনে মাইনুল

মিঠানালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে ১০নং মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ ও অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, উপজেলা সেক্রেটারী মাওলানা আনোয়ার উল্লাহ মামুন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মীরসরাই উপজেলা সেক্রেটারী অধ্যাপক জাফর উদ্দিন, জামায়াতে ইসলামী ৯নং মীরসরাই সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মোহাম্মদ ফারুক, সেক্রেটারী মাওলানা নোমান ফারুক, জামায়াতে ইসলামী ১০নং মিঠানালা ইউনিয়ন সভাপতি মাওলানা আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মীরসরাই পৌরসভা সভাপতি মোঃ নুর উদ্দিনসহ অন্যান্য ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উপজেলা আমীর মাওলানা নুরুল কবির বলেন–আল্লাহ তায়লা বিপদ-আপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন। আপনারা আল্লাহর কাছে ইবাদত করে দোয়া করুন,যেন আল্লাহ আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করেন।

তিনি আরো বলেন–আমাদের এই ছোট্ট উপহার দিয়ে আপনারা যে পরিমাণ ক্ষতি ভোগ করেছেন তা কখনোই পূরণ করা সম্ভব নয়। আমরা যদিও রাষ্ট্র ক্ষমতায় নেই, তবুও আপনারা আমাদের সামর্থ্য অনুযায়ী এই ছোট্ট উপহার গ্রহণ করুন। যেহেতু জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন, তাই দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন।

এসময় উক্ত অগ্নিকাণ্ডে আহত কবির হোসেনের শারীরিক খোঁজখবরও নেওয়া হয়।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন