রবিবার, ২২ মার্চ ২০২৬

মীরসরাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশিত :

ইউনিয়ন প্রতিনিধি,সাখাওয়াত হোসেন

মীরসরাই উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সোমাইয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব ফেরদৌস হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব এ.কে.এম. ফজলুল হক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাজমুল হোসাইন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সোমাইয়া আক্তার তাঁর শিক্ষা জীবনের প্রতিকূলতা ও সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তিনি বলেন– বর্তমানে কিশোরদের মধ্যে মোটরবাইক ব্যবহারের প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে, যার ফলে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। তিনি শিক্ষার্থীদের বাইক ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান এবং মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন জানান–মীরসরাই উপজেলায় প্রায় ১ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হবে।” তিনি সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

শেষে প্রধান অতিথি টাইফয়েড টিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন