রবিবার, ২২ মার্চ ২০২৬

মীরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপি–জামায়াত কর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত

প্রকাশিত :

কাজী তানযিম ইবনে মাইনুল

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি ঝগড়া মীমাংসার লক্ষ্যে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স মসজিদের সামনে আসর নামাজের পর বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠক শুরুর আগেই বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াতে ইসলামী হিঙ্গুলী ইউনিয়নের রুকন মাষ্টার জাহিদ ও কর্মী মাষ্টার জহির গুরুতর আহত হন। আহতদের প্রথমে মস্তাননগর হাসপাতালে নেওয়া হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, অভিযুক্ত বিএনপি কর্মী হুমায়ূন পাল্টা অভিযোগ করে বলেন, আগে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ ও তিনি নিজেও আহত হন।

তিনি অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে শিবিরের জাহেদ এলাকায় বিএনপি কর্মীদের নানা ভাবে হয়রানি করে আসছে। কিছুদিন আগে স্ত্রী নির্যাতন মামলায় সে জেল খেটে আসে। সংগঠনের নামে সে এলাকায় প্রভাব খাটায়।”

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন