বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মীরসরাইয়ে ইউনিটি ফুটবল একাডেমীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মীরসরাইয়ে ইউনিটি ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।

খেলায় প্রতিদন্ধিতা করেন চট্টগ্রাম চকবাজার ফুটবল একাদশ বনাম ইউনিটি ফুটবল একাডেমি একাদশ। এতে নির্ধারিত খেলায় গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে স্বাগতিক ইউনিটি ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে চকবাজার ফুটবল একাদশ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন–খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও নৈতিক জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। ইউনিটি ফুটবল একাডেমির আজকের নতুন যাত্রায় তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে। মাদক ও অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি আশা করি এই একাডেমি ভবিষ্যতে মীরসরাই থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উপহার দেবে।

ইউনিটি ফুটবল একাডেমির সভাপতি মো. সাইফুর রহমান সাইফুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ মঈনুদ্দিনের যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মুসা মিয়া চেয়ারম্যান, মিঠানালা ইউনিয়ন বিএনপির নেতা মো. শরফুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য এসএম সুমন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক ছাত্রদল নেতা শোয়েব হাসান, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইনজামামুল হক ইমন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, খৈয়াচড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আসলাম খান, যুগ্ম সম্পাদক রাহাত উদ্দিন রনি, ছাত্রদল নেতা নাঈম সরকার, ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয় প্রমুখ।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন