বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মিঠানালায় অগ্নিকাণ্ডে ১২টি পরিবার পুড়ে ছাই,ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এডভোকেট সাইফুর রহমান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠানালা গ্রামের আব্দুল লতিফ সারেং বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ১০নং মিঠানালা ইউনিয়নের সভাপতি মাওলানা আলাউদ্দিন, মীরসরাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক জাফর উদ্দিন, ১০নং ইউনিয়ন যুব বিভাগের সহ-সেক্রেটারি ফরহাদ হোসেন,মীরসরাই শহর আর্দশ থানা শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাহাত হাসান সাব্বির,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী তানযিম ইবনে মাইনুল এবং ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি কাজী সাইফুল ইসলামসহ অন্যান্য ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ।

 প্রত্যক্ষদর্শীরা জানান–আকস্মিকভাবে লাগা আগুন মুহূর্তেই আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে বারোটি পরিবারের সব আসবাবপত্র, পোশাক ও খাদ্যদ্রব্যসহ মূল্যবান সম্পদ পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়।

এডভোকেট সাইফুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বলেন–এমন দুর্যোগে আমরা সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সহযোগিতা অব্যাহত রাখব।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন