রবিবার, ২২ মার্চ ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত,স্ত্রী আশঙ্কাজনক

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ এতে গুরুতর আহত হয়েছেন এক নারী৷ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে৷ দু’জন স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তাদের বাড়ি গাইবান্ধা সদর থানায়৷

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান–দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হন৷ মোটরসাইকেলে থাকা স্ত্রী গুরুতর আহত হন৷ তারও বেঁচে থাকার সম্ভাবনা কম৷ তারা চট্টগ্রামের ইপিজেড এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান–জোরারগঞ্জ বিশ্বরোড আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে৷

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন