বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

“মিরসরাইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলফোন নিষিদ্ধসহ কঠোর নির্দেশনা”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মিরসরাইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধসহ একাধিক কঠোর নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার। রবিবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। এ ছাড়া কোনো শিক্ষার্থী বিনা কারণে টানা পাঁচ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা প্রতিষ্ঠান প্রধানকে লিখিতভাবে জানাতে হবে। শিক্ষক, শিক্ষার্থীসহ সকল কর্মচারী মাদকদ্রব্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। পাশাপাশি কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। যা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে কিংবা প্রাঙ্গণে কোনো ধরনের অশ্লীল আচরণ, অঙ্গভঙ্গি বা কর্মকাণ্ড কিংবা ছবি, ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।’

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন