রবিবার, ২২ মার্চ ২০২৬

“মিরসরাইয়ে সড়কের বেহাল দশা, প্রশাসনের অবহেলায় প্রাণ গেল নুর ইসলামের”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি।

নুর ইসলামকে নিজ বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু শহীদ সেকান্তর আলী সড়কটি স্বাধীনতার পর থেকে সংস্কার না হওয়ায় বেহাল দশা জরুরি সময়ে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়।

স্থানীয়রা জানান, সড়ক সংস্কারের দাবিতে তারা একাধিকবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছেন। প্রথম আবেদনটি কয়েক বছর আগে, দ্বিতীয় আবেদনটি কয়েক মাস আগে করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

একজন স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। যদি সময়মতো রাস্তা সংস্কার করা হতো, নুর ইসলামের জীবন হয়তো রক্ষা করা যেত।”

এই ঘটনায় স্পষ্ট হয়েছে, দীর্ঘদিনের অবহেলা ও সড়ক সংস্কারের ঘাটতি এখন সরাসরি প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দ্রুত সড়ক সংস্কার ও জরুরি চিকিৎসা ব্যবস্থায় কার্যকর পদক্ষেপ নিতে হবে, না হলে এমন মর্মান্তিক ঘটনা আরও বাড়তে পারে।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন