বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

“নিজামপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিজামপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পটি পরিদর্শন করেন, ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, জেলা অফিস সম্পাদক তানভির হোসাইন, মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন এবং কলেজ শাখা সভাপতি রাহাত হাসান সাব্বিরসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে অতিথিরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পেয়েছেন। শুধু শিক্ষা নয়, সামাজিক দায়িত্ব পালনে ছাত্রশিবিরের ভূমিকা প্রশংসনীয় বলেও মত প্রকাশ করেন শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের এ আয়োজন প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করবে।

মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইন বলেন,

“ছাত্রশিবির শুধু শিক্ষা নয়, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের সংগঠনের মানবিক কার্যক্রমের একটি অংশ। আমরা পূর্বেও মীরসরাইতে প্রকাশনা উৎসব, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন শিক্ষা বান্ধব কার্যক্রমের আয়োজন করেছি। কলেজ ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও আমরা নানান উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন