বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন

“রেডিয়েন্স হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানে সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি সহযোগিতায় মিরসরাইয়ে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের অর্থায়নে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে। এই কর্মসূচি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ৩ টা পর্যন্ত চলে।

এ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, রেডিয়েন্স হাসপাতালের পরিচালনা রুনা লায়লা, মার্কেটিং অফিসার তারিফ প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। রেডিয়েন্স হাসপাতাল এই জনপদের মানুষের সেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের ধন্যবাদ।

সংগঠনটির সদস্যরা বলেন, আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে সিতাকুন্ড ও মীরসরাই এর আশপাশের রোগীদের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করে থাকে। সামাজিক কাজগুলোর মধ্যে নবীনদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটি। এই কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের রক্ত গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে।

রেডিয়েন্স হাসপাতালের পরিচালক রুনা লায়লা বলেন, নবীন শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানে না। আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি। আমাদের এই কার্যক্রম সফল করার জন্য আমরা চাইবো সকলের সহযোগিতা আমাদের এই কাজ কার্যক্রম চলমান থাকবে তার পাশাপাশি রেডিয়ান্স হাসপাতালে সকল ধরনের রোগীদের সহযোগিতা করা হবে।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন