রবিবার, ২২ মার্চ ২০২৬

মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং কঠোর ভাবে দমল করবে পুলিশ

মিরসরাইয়ে ওপেন হাউজ ডে: মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ-জনতা ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে মিরসরাই থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এসআই জাহেদুল ইসলাম আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ নোমান আহম্মদ পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে শুধুমাত্র পুলিশের প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রত্যেক নাগরিকের উচিত অপরাধ প্রতিরোধে নিজ নিজ দায়িত্ব পালন করা।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন— পৌরসভা জামায়াতে ইসলামের আমীর মাওলানা শিহাব উদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, সাংবাদিক আনোয়ার হক নিজামী, বিপুল দাশ, নিজামপুর সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু সমিতির মহাসচিব শ্রীমৎ শাসনবংশ মহাথের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা যেমন মাদকের বিস্তার, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা, কিশোর অপরাধ ও সড়কে শৃঙ্খলার অভাব ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া, অনুষ্ঠানের অংশ হিসেবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরসরাই থানা কর্তৃপক্ষ পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভাও করে।

সভাপতির বক্তব্যে ওসি আতিকুর রহমান বলেন,
“আমরা চাই মীরসরাই হোক একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা। এ লক্ষ্যে পুলিশ-জনতা একযোগে কাজ করবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন