রবিবার, ২২ মার্চ ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কমর আলী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় কমর আলী উচ্চ বিদ্যালয় স্মৃতি হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মৌলভী মোহাম্মদ মোশাররফ আলী।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন, আইয়ামে জাহেলিয়াত যুগ ও ধর্ম বিষয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ সালাহ উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ সেলিম উদ্দিন, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোষ্ঠ বিহারী পাল, সাংবাদিক আশরাফ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ১৬ নং সাহের খালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী ফরহাদ ও শিক্ষক শিহাব উদ্দিন।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন