রবিবার, ২২ মার্চ ২০২৬

পটিয়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের

প্রকাশিত :

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় সেফটি ট্যাংকের কাজের সময় অসাবধানতাবশত শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ আশিয়া ৩নং ওয়ার্ড আলী আহমদ ডিলার বাড়ির জানে আলমের নতুন ঘর নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মৌলানা নুর আহমদ বাড়ির মৃত সোলাইমানের ছেলে নাজিম (২৭) এবং দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের একমাত্র ছেলে তারেক(১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাংকের কাজ চলাকালে অসাবধানতাবশত তারা ভেতরে প্রবেশ করলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফায়ার সার্ভিস এর পটিয়া স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া জানান ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ট্যাংকের ভেতর থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন