বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) এবং একই এলাকার মো. শাহিন আলম (১৮)। আহত হয়েছেন বিএসআরএম গাড়ির চালক মো. ইউসুফ। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলযোগে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। পথে বারইয়ারহাট ধুমঘাট এলাকায় মোটরসাইকেলটি (চট্ট মেট্রো-ল ১৬-৫১৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই মো. রাসেল উদ্দিন মারা যান। আহত শাহিন আলম ও ইউসুফকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলমের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, “বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল উদ্দিন মারা যান এবং চট্টগ্রাম নেওয়ার পথে শাহিন আলমের মৃত্যু হয়।”

নিহত দুই যুবকের জানাজা শেষে তাদের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া জানান, “একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, বাকী দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।”

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন