বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

৫ কর্ম দিবসে স্কুলের একাউন্ট জমা দেওয়ার নির্দেশ-

“মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ ৭৭ হাজার ৫১০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের এড-হক কমিটির সভাপতি মোহাম্মদ আলীর স্বাক্ষরিত এক স্মারকে (নং: মি বাঙাবি/মীর/০৬/৯৭/২০২৫, তারিখ: ২৬ অক্টোবর ২০২৫) এ তথ্য জানা যায়।
পত্রে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞা পেশাগত অসদাচরণ, আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন আচরণসহ নৈতিক স্খলনের অভিযোগে ৪ জুন ২০২৫ থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন। পরবর্তীতে তদন্ত ও নিরীক্ষা শেষে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান মাহমুদ সবুজ অ্যান্ড কোং (এনরোলমেন্ট নং-০৮৮৮) ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিদ্যালয়ের আর্থিক লেনদেনের নিরীক্ষা সম্পন্ন করে। নিরীক্ষা প্রতিবেদনে মোট ৩৬,৭৭,৫১০ টাকা ০৫ পয়সা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত টাকা ৫ কর্মদিবসের মধ্যে জনতা ব্যাংক পিএলসি, মিরসরাই শাখার (একাউন্ট নং: ৫২৫০/৮) বিদ্যালয়ের সাধারণ হিসাব নম্বরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী বলেন,
“নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার আর্থিক অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়েছে। বিদ্যালয়ের স্বচ্ছতা রক্ষায় আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি।”
অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিন ভূঁঞার মন্তব্য জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ এ ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া পাওয়া যায়নি ।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন