বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে  বাঁধা দেওয়ার অভিযোগ শাহীদ চৌধুরীর

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ের করেরহাটে বিএনপির শান্তিপুর্ণ গণসংযোগে বাঁধা দেওয়ার অভিযোগ জানিয়েছেন  মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী।

বুধবার (২২ অক্টোবর) সকালে করেরহাট বাজারে শাহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও দেশনায়ক তারেক রহমান প্রণীত ৩১ দফা লিফলেট বিতরণ চলাকালে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়।  এসময় তারা শাহীদুল ইসলাম চৌধুরীর কর্মীদের হুমকি-ধমকি, উস্কানিমূলক কটূক্তি এবং গাড়িবহরে হামলা করে।

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে গনসংযোগ এবং লিফলেট বিতরণ শুরু হয়।

শাহীদুল ইসলাম চৌধুরী অভিযোগ করে বলেন, “মিরসরাই জুড়ে ধানের শীষের পক্ষে আমাদের পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি চলছে। তার ধারাবাহিকতায় আজ পূর্বনির্ধারিত কর্মসূচি মোতাবেক ধানের শীষের পক্ষে গনসংযোগ এবং লিফলেট বিতরণ  শুরু চলাকালীন হঠাৎ  আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে  ঈর্ষান্বিত হয়ে একদল বহিষ্কৃত নেতার অনুসারীরা  হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে এ হামলা হয়। আমি শান্তিপ্রিয় মানুষ—যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কর্মসূচি স্থগিত করি।”

শাহীদুল ইসলাম চৌধুরী দাবি করেন, হামলাকারীরা সবাই বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী। তিনি প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে শাহীদুল ইসলাম চৌধুরী ইতোমধ্যে মিরসরাই উপজেলার সাহেরখালী, হাইতকান্দি, কাটাছড়া ও মঘাদিয়া ইউনিয়নে গণসংযোগ সম্পন্ন করেছেন। ধারাবাহিকভাবে তিনি উপজেলার সব ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করবেন।এ

বিষয়ে চেয়ারম্যান নুরুল আমিন অনুসারী  করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব  ইয়াছিন মিজান জানতে চাইলে বলেন,  প্রতি রোববার এবং বুধবার করেরহাটে  সাপ্তাহিক বাজার । এই দুইদিন আমরা নুরুল আমিন চেয়ারম্যান এর নির্দেশনায় গনসংযোগ এবং লিফলেট বিতরণ করি। আজকে শাহীদুল ইসলাম চৌধুরী গনসংযোগ করতে আসলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক হয়।  আমি  সহ সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছি সমাধান করার জন্য।  এরপর শাহীদুল ইসলাম চৌধুরী কর্মসূচি স্থগিত করে চলে যান। এর বেশি কিছু এখানে হয়নি।  শাহীদুল ইসলাম চৌধুরী দলের একজন  সিনিয়র নেতা, তিনি ধানের শীষের পক্ষে গনসংযোগ এবং লিফলেট বিতরণ করবেন এটা আগে সমন্বয় করা হলে হয়তো কর্মীদের এডানো যেতো। এটা কর্মীদের ভুল বুঝাবুঝি।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...