রবিবার, ২২ মার্চ ২০২৬

“বিয়ে করেছেন পপ তারাকা সেলেনা গোমেজ”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সেলেনা গোমেজ বিয়ের পিঁড়িতে বসছেন তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্ল্যাংকোর সঙ্গে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানান গোমেজ। ৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কো ও ৩৩ বছর বয়সী গোমেজের পরিচয় প্রায় এক দশক আগে। গত বছরের শেষে তারা এনগেজড হন। ২০১৯ সালে তারা আই ক্যান নট গেট এনাফ গানে একসঙ্গে কাজ করেন।

বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলের নকশায় সজ্জিত সাদা ব্রাইডাল হাল্টার ড্রেস। আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাক্সেডো ও বো টাইয়ে।

পাপারাজ্জিরা সান্তা বারবারা এলাকায় বিশাল আউটডোর তাঁবু ও অন্যান্য আয়োজনের ছবি তুলেছিলেন।

এদিকে বিনোদন জগতের সহকর্মী ও ব্র্যান্ডগুলো এই দম্পত্তিকে অভিনন্দন জানিয়েছে। তার সিরিজ অনলি মাডার্স ইন দ্য বিল্ডিংয়ের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, আমাদের মেবেল বিয়ে করল। তার কসমেটিক ব্র্যান্ড রেয়ার বিউটি পোস্ট করেছে, তোমাদের দুজনের জন্য আমরা ভীষণ খুশি।

এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন কামিলা কাবেলো, অ্যামি শুমারসহ আরও অনেকে।

৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কো ও ৩৩ বছর বয়সী গোমেজের পরিচয় প্রায় এক দশক আগে। গত বছরের শেষে তারা এনগেজড হন। ২০১৯ সালে তারা আই ক্যান নট গেট এনাফ গানে একসঙ্গে কাজ করেন।

গীতিকার ও প্রযোজক হিসেবে ব্ল্যাঙ্কো কেটি পেরির টিনেজ ড্রিম, ব্রিটনি স্পিয়ার্সের সার্কাস ও ম্যারুন ফাইভের মুভস লাইক জগারের মতো হিট গানে যুক্ত ছিলেন।

গোমেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- কাম ডাউন, গুড ফর ইউ, সেম ওলড লাভ এবং কাম অ্যান্ড গেট ইট।

শৈশব থেকেই তিনি আলোচনায় আছেন। প্রথমে শিশুদের অনুষ্ঠান বার্নি অ্যান্ড ফ্রেন্ডসে কাজ করেন, পরে ডিজনি চ্যানেলের উইজারডস অব ওয়েভারলি প্লেস সিরিজে অভিনয়ের মাধ্যমে টিন তারকা হিসেবে পরিচিতি পান।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন