রবিবার, ২২ মার্চ ২০২৬

মহাসড়কে তিন চাকার যানবাহনের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা

“মিরসরাইয়ে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে চালক আহত”

প্রকাশিত :

সাদ বিন সাইফ

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফুটওভারব্রীজের নিচে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থল থেকে জানা গেছে, চট্টগ্রাম মেট্রো-ট ১১-৫২৬৩ নম্বর কাভার্ডভ্যান ও চট্টগ্রাম-থ ১৩-৫৬২ নম্বর সিএনজির সংঘর্ষে সিএনজি চালক সেলিম উদ্দিন (৩৫) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সিএনজিতে থাকা তিনজন যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পান। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও চালকরা নিয়ম মানছে না। মহাসড়কে বেপরোয়া গতিতে এসব যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, তিন চাকার যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে দুর্ঘটনা আরও বাড়বে।

ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন