বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতির প্রভাবে দ্বন্দ্ব-সংঘাতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

“নিজামপুর সরকারি কলেজে ২৪ ও ২৫ ব্যাচের গ্রুপিং নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিজামপুর সরকারি কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের গ্রুপিং রাজনীতিকে কেন্দ্র করে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ব্যবহার করে একটি মহল নিজেদের রাজনৈতিক ফায়দা লুটছে। সেই মহলের প্রভাবে কলেজে তৈরি হচ্ছে গ্রুপিং; চলছে দ্বন্দ্ব, সংঘাত ও মারামারির মতো কর্মকাণ্ড। সকালে কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন বলেন, “বহিরাগত কিছু উশৃঙ্খল ছেলে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। এছাড়া বখাটেদের ইভটিজিংয়ের শিকার হয়ে নারী শিক্ষার্থীদের উপস্থিতির হারও কমছে।”

অভিযোগ রয়েছে, এই গ্রুপিং থেকে সৃষ্টি হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এর মধ্যে মারামারি,ইভটিজিং, উশৃঙ্খল আচরণ ও স্থানীয়দের হয়রানি করার মতো কর্মকাণ্ড রয়েছে।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহল কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন