বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতি মুক্ত মনোরম পরিবেশে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ

মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

দুর-দুরান্তের ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে পরিবহন সুবিধা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুদ্দোহা। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—

“জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করে তোমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে হবে। শুধু পরীক্ষার ফল নয়, চরিত্র গঠন, সময়ের মূল্যায়ন এবং সৎভাবে মানুষ হওয়ার মধ্যেই প্রকৃত শিক্ষা নিহিত। আগামী দিনে তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই এখন থেকেই লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ মোস্তফা, মিরসরাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নুরুল আবছার, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. শামীম রেজা, এবং মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মাহফুজুল হক মনি।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল্লাহ, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিঠানালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী নাবিলা, ইমন ও জাকিয়া। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন কলেজের প্রভাষক মো. ফোরকান বিন আহমেদ ও মো. শাহনেওয়াজ।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ ইতোমধ্যে মিরসরাই উপজেলায় ঈর্ষণীয় পরীক্ষার ফলাফল, নিরিবিলি পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকের যত্নশীল পাঠদান এবং অরাজনৈতিক নিরাপদ ক্যাম্পাস, দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধার কারনে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে ।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন