বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

দুই কন্যা রেখে না–ফেরার দেশে, চ্যানেল এস টিভির সিটি রিপোর্টার তরিকুল শিবলী

“ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হল এলাকায় দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাংবাদিকের নাম তরিকুল শিবলী (৪০)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস–এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী সোহেল রানা জানান, তরিকুল শিবলী কার্জন হলের ভেতরে লাইভে যুক্ত ছিলেন। এ সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা গেছে, তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি ঢাকার দিয়াবাড়ি এলাকায় স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন।

সর্বশেষ

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

মিরসরাই থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

মিরসরাই থানায় প্রথম নারী ওসি হিসেবে আসছেন কক্সবাজার জেলার  ঈদগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

আরও পড়ুন