রবিবার, ২২ মার্চ ২০২৬

জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক সংস্কারের দাবিতে জামায়াতের মানববন্ধন 

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

 জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (৬ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টায়
ভূঁইয়া রোড় বাজারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
 জাতীয় অর্থনৈতিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক শিল্পজোন – টেকেরহাট – ভূঁঞারোড – ভাংগনি -৬নাম্বার- মুহুরী প্রজেক্ট – বিষুমিয়ার হাট – জোরারগঞ্জ প্রধান সড়ক সংস্কারের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ৬নং ইছাখালী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধনে স্থানীয় শতশত এলাকাবাসী অংশ নিয়েছে।  উক্ত মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারীর হাফেজ মাওলানা আমির হোসেনের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন ৬নং ইছাখালী ইউনিয়নের আমির মাওলানা জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মিরসরাই উপজেলার আমীর মাওলানা নূরুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  মিরসরাই থানা জামায়াতের  আমির মাওলানা নুরুল কবির বলেন, সরকারকে দ্রুত রাস্তা সংষ্কারের আহবান জানাচ্ছি। না হয় পুরো মিরসরাই বাসীকে সাথে কঠোর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারী দেন তিনি ।
মানববন্ধনে বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ং ইছাখালী ইউনিয়নের বায়তুল মাল সম্পাদক  মাওলানা এরফান উল্লাহ। তিনি বলেন, এই রাস্তাটি অর্থনৈতিক অঞ্চলের পাশ্ববর্তী। প্রতিদিন অর্থনৈতিক অঞ্চলের শ্রমিক কর্মচারী, সাধারণ মানুষ যানবাহন চলাচল করে। সরকারের শত কোটি টাকা রাজস্ব আয়ের অন্যতম স্থান।   , ফোরাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ মিরসরাই উপজেলা আহবায়ক ইঞ্জিনিয়ার তারেক আজিজ বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা হলে শিল্প জোনের কর্মকাণ্ডে জাতীয় অর্থনৈতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। জোরারগঞ্জ থানা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আব্দুল্লাহ আল নোমান বলেন, রাস্তা সংস্কার না হওয়ার পিছনে সাবেক এমপি মোশাররফ সাহেবকে দায়ী। এ অঞ্চলের আওয়ামী লীগের ভোট কম এ জন্য তিনি চাননি সড়কের মাধ্যমে এই এলাকার উন্নয়ন হোক। ৬নং ইছাখালী ইউনিয়নের   আমির এই রাস্তা সংষ্কার না করার কারণে জন দূর্ভোগের কথা তুলে ধরেন।
ইউনিয়ন জামায়াতের কর্মী সমর্থক এবং শতশত  এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।

সর্বশেষ

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের ইমতিয়াজুল হক শাওনের সাফল্য

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। তিনি...

“৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি”

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে ধারণ করে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ...

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতার বিনিময়ে একটি দল প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়ে দীর্ঘদিন রাষ্ট্র...

শিল্পপতি বিপ্লব কে প্রাণনাশের হুমকিঃ অভিযুক্ত ফটিকছড়ির আবুল খায়েরের বিরুদ্ধে গুলশান থানায় জিডি 

রাজধানীর  গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ...

আরও পড়ুন